নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগার স্কোয়াডের পাশে থাকতে ওমান যাবেন সদ্য নির্বাচিত হওয়া বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামীকাল (১৩ অক্টোবর) বাংলাদেশ থেকে প্রথমে দুবাই যাবেন তিনি, দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষ করে দুবাই থেকে সরাসরি ওমানের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে টাইগারের প্রথম পর্বে দলের পাশে দেখা যাবে তাকে।
টাইগারদের সমর্থন দিতে সভাপতির বিদেশ যাওয়া নতুন কিছু নয়, এর আগেও দলের সঙ্গে থাকতে বেশ কয়েকবার বিভিন্ন দেশে ছুটে গিয়েছেন পাপন।
এই মুহুর্তে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ। ১৪ তারিখ শেষ প্রস্তুতি ম্যাচ খেলে আবারো প্রথম পর্বের ভেন্যু ওমানে ফিরবে টাইগাররা।
