নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভাগ্য বিধাতা যেন বিরাট কোহলির দিকে নারাজ হয়ে আছে।১৪ বছর হয়ে গেল এখনো ব্যাঙ্গালোর কে ট্রফি এনে দিতে পারেনি অধিনায়কত্ব করে।
আরসিবির পক্ষে অধিনায়কত্বের শেষ ম্যাচে তিনি বলেন, প্রতি মৌসুমেই আরসিবির জন্য ১২০ শতাংশ উজাড় করে দিয়েছেন।
দীর্ঘ দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিলেন কোহলি। তার অধীনে আরসিবি খেলেছে মোট ১৪০টি ম্যাচে, যেখানে জয় এসেছে ৬৪টি ম্যাচে। কোহলির অধীনে আরসিবি টাই করেছে ৩টি ম্যাচ এবং ৬৯টি ম্যাচে হেরেছে। তবে আইপিএল শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি কোহলির।
তিনি আরও বলেন, “আমি এটুকু বলতে পারি যে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। আমি জানি না যে সেটিকে কীভাবে নেওয়া হয়েছে, তবে আমি প্রতিবছরই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ১২০ শতাংশ উজাড় করে দিয়েছি। এখন থেকে একজন সাধারণ খেলোয়াড় ও ফিল্ডার হিসেবেও নিজেকে উজাড় করে দিয়ে খেলব। আগামী তিন বছর হলো আবার ফ্র্যাঞ্চাইজিটিকে গুছিয়ে নেওয়ার সময়।”
চতুর্দশ আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতার পক্ষে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান।
