নারাইনের পাশাপাশি সাকিবকেও প্রশংসায় ভাসালেন কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হারলে টুনামেন্ট থেকে বিদায় নেবে এরকম সমীকরণ নিয়ে দুই দল মাঠে নেমেছে। ব্যাঙ্গালোর শুরুটা ভালো হলেও শেষটা তাদের মনের মতো হয়নি। কলকাতার স্পিনারদের তোপে যেন দিশেহারা ব্যাঙ্গালোরে ব্যাটসম্যানরা।

অধিনায়ক হিসেবে ব্যাঙ্গালোরের হয়ে নিজের শেষ ম্যাচে হেরে গেলেও কোহলি প্রতিপক্ষের প্রশংসা করতে ভুলেননি। শারজার স্পিন বান্ধব কন্ডিশনে নারাইন, সাকিব ছিলেন দুর্দান্ত।

সাকিব উইকেট না পেলেও চাপ সৃষ্টি করেন ব্যাঙ্গালোরের ওপর। সেই চাপ কাজে লাগিয়ে নারাইন শিকার করেন একের পর এক উইকেট। বল হাতে মিতব্যয়ী ছিলেন বরুণও।

ম্যাচ শেষে এই স্পিনত্রয়ীর প্রশংসা করে কোহলি বলেন, ‘মাঝখানের ওভারগুলোতে তাদের স্পিনারদের দাপট ছিল। নিয়মিত উইকেটও নিয়েছে। ভালো শুরুর পর ইনিংস টেনে নেওয়া উচিৎ ছিল আমাদের। বাজে ব্যাটিংয়ের চেয়েও বেশি ভূমিকা ছিল ভালো বোলিংয়ের।’

পরিসংখ্যান বিচারে নারাইনকে সবাই এই ম্যাচের নায়ক ভাবলেও সাকিবের অবদানও কম নয়। ব্যাঙ্গালোর যখন স্বাচ্ছন্দ্যে রান নিচ্ছিল, তখনই সাকিবই তার নিয়ন্ত্রিত বোলিংয়ে টেনে ধরেন রানের লাগাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »