নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ থেকে বিশ্বকাপের অফিশিয়ালি টি- টোয়েন্টি শুরু হবে প্রত্যেকটা দলই দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবে। খেলোয়াড়রা মরুর দেশে তাদের কোথায় কোথায় ঘাটতি আছে সবকিছু পূরণ করতে পারবে এই প্রস্তুতি ম্যাচ গুলোর মাধ্যমে।
নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচে দেখা যাবে না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
ওমানে ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তবে সেটি ছিল অনানুষ্ঠানিক একটি ম্যাচ এবং ম্যাচটি ছিল ওমান ‘এ’ দলের বিপক্ষে। আজ (মঙ্গলবার) রাতে আনুষ্ঠানিক অর্থাৎ আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টাই শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচেও শঙ্কা আছে বাংলাদেশ অধিনায়ক রিয়াদকে নিয়ে। তার পিঠের পুরানো চোট আবারও দেখা দিয়েছে এবং স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টের চাওয়া মূল লড়াই শুরুর আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক অধিনায়ক। নির্বাচক হাবিবুল বাশারের তথ্যানুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বিশ্রামে থাকতে পারেন রিয়াদ। সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস।
রিয়াদের ব্যাপারে বাশার বলেন, “ওকে হয়ত কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।”
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে রানের ধারাই ফেরার জন্য সৌম্য সরকার, মুশফিকুর রহিমদের সামনে এই ম্যাচটি আরেকটি সুযোগ। গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ ধরেই রান খরা কাটছে তাদের ব্যাটে। ওমান ‘এ’ দলের বিপক্ষে রানে ফেরা লিটন দাসের সামনে সুযোগ এই ধারা বজায় রাখার। তেমনই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহানদের সামনে।
অপরদিকে, বিশ্বকাপ দল চূড়ান্ত করার শেষ দিনে স্কোয়াডে একাধিক পরিবর্তন আনা শ্রীলঙ্কা দলটি কিছুটা অনভিজ্ঞ। তবে ওমান জাতীয় দলের বিপক্ষে দুইটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে জয় নিয়ে তারা এখন ভালো ফর্মে আছেন। তাই শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই।
অপরদিকে, বিশ্বকাপ দল চূড়ান্ত করার শেষ দিনে স্কোয়াডে একাধিক পরিবর্তন আনা শ্রীলঙ্কা দলটি কিছুটা অনভিজ্ঞ। তবে ওমান জাতীয় দলের বিপক্ষে দুইটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে জয় নিয়ে তারা এখন ভালো ফর্মে আছেন। তাই শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই।
এছাড়া আগামী ১৪ অক্টোবর আরেকটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষে আয়ারল্যান্ড। তারপর ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে টাইগাররা।
