সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার লামিচানে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আইসিসি প্রতি মাসে পারফরমেন্স এর উপর ও দর্ষকের ভোটে নির্ভর করে মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করে । এই মাসে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের নাসুম আহমেদ। তবে লামিচানের সাথে লড়াইয়ে হেরে সেপ্টেম্বরের সেরা হওয়া হলো না নাসুমের।

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেপালের সন্দ্বীপ লামিচানে। লামিচানে ছাড়াও এবার মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের নাসুম আহমেদ ও যুক্তরাষ্ট্রের যশকরণ মালহোত্রা।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ দারুণ খেলেছেন লামিচানে। সেপ্টেম্বর মাসে ছয়টি ম্যাচ খেলেন তিনি। ছয় ম্যাচে লামিচানে শিকার করেন ৭.৩৮ বোলিং গড়ে শিকার করেন ১৬টি উইকেট। ইকোনমিক রেট মাত্র ৩.১৭। পাপুয়া নিউ গিনির বিপক্ষে এক ম্যাচে মাত্র ১১ রানের বিনিময়ে শিকার করেন ৬টি উইকেট। ওমানের বিপক্ষে ১৮ রানে ৪টি উইকেট নেন।টুর্নামেন্টটিতে দারুণ খেলার সুবাদে বাংলাদেশের স্পিনার নাসুম ও যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান যশকরণকে টপকে সেপ্টেম্বর মাসে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল লামিচানের হাতে।

মনোনয়ন পাওয়া নাসুম সেপ্টেম্বর মাসে নিউজল্যান্ডের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছিলেন। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে নাসুম শিকার করেছিলেন আটটি উইকেট। সিরিজের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন নাসুম।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »