জোর করে কোনো কিছু করার লোক আমি নইঃ কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান ক্রিকেটের সবচাইতে পরিশ্রমী এবং স্টাইলিস্ট খেলোয়ার ধরা হয় বিরাট কোহলি কে। সম্প্রতি তার ফর্ম বাজে গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

ভারতের টি-টোয়েন্টি দলের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। আইপিএলের চতুর্দশ অর্থাৎ চলতি আসরের পর আর দলকে নেতৃত্ব দেবেন না তিনি।তবে একইসাথে কোহলি জানিয়েছেন, আইপিএলে যতদিন খেলবেন ব্যাঙ্গালোরের হয়েই খেলবেন।

কোহলি আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই হবে আমার শেষ আইপিএল। আইপিএলে নিজের শেষ ম্যাচ পর্যন্ত আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় হয়ে থাকব। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য এবং সমর্থন করার জন্য দলটির সব সমর্থককে আমি ধন্যবাদ জানাই।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর আকস্মিক বার্তায় ভারত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি, খেলবেন দলের সাধারণ সদস্য হিসেবে। তবে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

আইপিএলের শুরু থেকেই ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন কোহলি। দীর্ঘদিন ধরে দিচ্ছেন নেতৃত্বও। যদিও কখনও দলকে শিরোপা জেতাতে পারেননি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »