নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর । টুর্নামেন্ট শুরুর আগে ২৭ অক্টোবর হবে প্লেয়ার ড্রাফট। এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের তালিকায় আছে ৮ বাংলাদেশী ক্রিকেটার ।
এলপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য ৬৯৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছিল। যেখান থেকে ২২৫ জনকে এপ্রুভ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তার মধ্যে ৮ জন আছে বাংলাদেশী ক্রিকেটার। এছাড়াও ভারত থেকে ৩ জন, অস্ট্রেলিয়ায় এবং নিউজিল্যান্ড থেকে ২ জন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে। ইংল্যান্ডের ১১ জন ক্রিকেটার রয়েছেন ড্রাফটের তালিকায়। সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার আছে ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সহ তালিকায় রয়েছেন মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস এবং এবাদত হোসেন।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
