এনসিএলের অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট বলা হয় সাদমানকে। টেস্ট খেলায় ধৈর্য এবং ক্রিজেব ঠান্ডা মাথায় খেলার মনোবল তার মধ্যে রয়েছে। তার ব্যাটিং অনেকটা টেস্ট নির্ভরতার মতই কার্যকরী ভূমিকা রাখে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র। তার আগে টেস্ট ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করবেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।

এনসিএলের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর মধ্যে। জাতীয় লিগের অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান জাতীয় দলের তরুণ ওপেনার সাদমান ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অনেক ভালো একটা দল। সবাই যেভাবে প্রস্তুতি নিয়েছে, ইনশাআল্লাহ্‌ খেলা শুরু হলে সবাই ভালো পারফর্ম করে দেশকে উপহার দিবে।’

পাকিস্তান সিরিজে ভালো করতে এনসিএলে ভালো করতে মুখিয়ে আছেন সাদমান। তার ভাষায়, ‘প্রথম শ্রেণিতে ভালো করলে এই আত্মবিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে খুব কাজে দেয়। এনসিএলের আত্মবিশ্বাস যেন জাতীয় দলে কাজে লাগে সেই চেষ্টা করব। যাদের সাথেই খেলা হোক সেরাটা খেলার চেষ্টা করব।’

‘এ’ দলের হয়ে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলেছেন সাদমান। সেখানকার প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি, ‘সবাই খুব ভালো করেছে। এইচপি দলও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে। সবাই পারফর্ম করার চেষ্টা করেছে। সেই অনুযায়ী প্রস্তুতি খুব ভালো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »