প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে ডিআরএস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ক্রিকেট ডিআরএস প্রযুক্তির সহায়তায় সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতোদিন টি২০ বিশ্বকাপে ছিলো না এই ডি আর এস সিস্টেম।এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও শুরু হচ্ছে ডিআরএসের ব্যবহার।

প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। এছাড়া নিত্যনতুন সব প্রযুক্তির ব্যবহার হবে বিশ্বকাপের সপ্তম আসরে। ২০০৭ সাল থেকে টি২০ বিশ্বকাপ হয়ে আসলেও এতোদিন এই প্রযুক্তি যুক্ত ছিলো না টি২০ বিশ্বকাপে।

বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ইনিংস প্রতি প্রত্যেক দল দুটি রিভিউ ব্যবহারের সুযোগ পাবে। গত বছর করোনা মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়লে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল আইসিসি। তখন থেকেই টি-টোয়েন্টিতে প্রতি ইনিংসে দুটি করে রিভিউ ব্যবহার করা যাচ্ছে। বিশ্বকাপেও কমছে না রিভিউয়ের সংখ্যা।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এবারের আসরে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১৬টি দল।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »