দেশে ফিরে আসছেন বিপ্লব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ বিশ্বকাপ দলে জায়গা না হলেও স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। তবে বিশ্বকাপ শুরুর আগেই দেশে ফিরে আসতে হচ্ছে বিপ্লবকে।

বাংলাদেশের বিশ্বকাপ দলকে ওমানে রেখেই দেশে ফিরে আসছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ওমানে যাওয়া জাতীয় দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দেশে ফেরার জন্য ইতোমধ্যে টিম হোটেল ছেড়েছেন তিনি।তরুণ এই ক্রিকেটার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও দলের সাথে ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। বিপ্লব ছাড়াও পেসার রুবেল হোসেনও দলের সাথে ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে।

শনিবার (৯ অক্টোবর) রুবেলকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সময়ে বিপ্লবকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে মোট সদস্য আছেন ১৬ জন। এর আগে ১৫ সদস্যের মূল স্কোয়াডের সাথে রুবেল ও বিপ্লবকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়। তারই অংশ হিসেবে দলের সাথে ওমানে গিয়েছিলেন বিপ্লব।তবে প্রস্তুতি ম্যাচের জন্য টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগেই বিশ্বকাপ ভেন্যু ছাড়লেন তিনি।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »