কোনো প্রতিপক্ষকে দুর্বল ভাবি নাঃ সাইফউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অল্প কিছুদিন বাকি আছে টি- টোয়েন্টি চার ছক্কা ধুম ধারাক্কা লড়াই দেখার জন্য বিশ্ববাসী। একে একে করে সব দলই নিজেদের শক্তিমত্তার নিয়ে মরুর দেশে চলে এসেছে বিশ্ব আসর মাতানোর জন্য।

আগামী ১৭ ই অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড ছাড়াও প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।

এবারও বাংলাদেশকে পচা শামুকে পা দেওয়া যাবেনা রেংকিং পেছেনে থাকার কারণে বাছাইপর্ব খেলতে হচ্ছে।সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে হলে প্রথম পর্বে নিজ গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়া লাগবে টাইগারদের। সেক্ষেত্রে অবশ্য আছে ছোট দলগুলোর বিপক্ষে পা ফসকানোর ঝুঁকি।

ছোট দলগুলোর বিপক্ষে ভালো করার প্রত্যাশা থাকে বেশি। তবে তাই বলে কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। এমনই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তিনি বলেন, ‘প্রতিপক্ষ কে এ নিয়ে আমরা কখনই খুব বেশি চিন্তাভাবনা করি না। কোনো প্রতিপক্ষকেই দুর্বল ভাবি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দলের কাছে হারার ঝুঁকি থাকে। প্রত্যেক ম্যাচেই নিজেদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি।’

তিনি আরো বলেন, ‘ঘরের মাঠে সবাই শক্তিশালী থাকে, সবাই জানেন। ওমানকে বড় লক্ষ্য দিতে পারায় বোলারদের জন্য কাজটি সহজ ছিল। সব মিলিয়ে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক ছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »