দলের সাথে যোগ দিচ্ছেন সাকিব-মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন অবস্থান করছেন ওমানে। প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে দলের দুই সেরা তারকা সাকিব ও মোস্তাফিজ নেই দলের সাথে, আইপিএলে খেলছেন তারা। আইপিএল শেষ করে আরব আমিরাতে দলের সাথে যোগ দিবেন এই দুই ক্রিকেটার ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের টিম হোটেলে পৌঁছেছেন পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দল আরব আমিরাতে পৌঁছালে মুস্তাফিজ পাবেন দলের সঙ্গ।আইপিএল) মুস্তাফিজ খেলছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। বিশ্বকাপে অংশ নিতে মুস্তাফিজ রাজস্থান রয়্যালসকে বিদায় জানিয়ে জাতীয় দলের সাথে যোগ দিতে চলেছেন। আইপিএল শেষ করে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে মুস্তাফিজ সস্ত্রীক টিম হোটেলে উঠেছেন।

অন্যদিকে দল সাকিবের অপেক্ষায় থাকলেও মুস্তাফিজের মত তিনিও দলের সাথে যোগ দেবেন আরব আমিরাতেই। আইপিএলের জন্য সাকিব ও মুস্তাফিজকে ৭ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড । দলের সাথে যোগ দিতে মুস্তাফিজকে অপেক্ষা করতে হবে ১২ অক্টোবর পর্যন্ত। ১০ অক্টোবর ওমান থেকে আবুধাবিতে গিয়ে বাংলাদেশ দল এক দিনের কোয়ারেন্টিন পালন করবে। কোয়ারেন্টিন শেষে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। মুস্তাফিজ এই ম্যাচ থেকেই থাকবেন দলের সঙ্গে।

১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা আবারও ওমানে ফিরবে। তার আগেই সাকিব যোগ দেবেন দলের সাথে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »