মাকসুদের ইনজুরিতে পাকিস্তানের বিশ্বকাপ দলে মালিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে সব দলই, তবে পাকিস্তান দল ঘোষণার পরে তীব্র আলোচনার কারণে পরিবর্তন আনতে হয়েছে দলে ।অনেক জলঘোলার পর অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

গত ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। সেই দলে মালিককে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় শুক্রবার (৮ অক্টোবর) বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনা হয়।তাতে সরফরাজ আহমেদের জায়গা হলেও জায়গা পাননি মালিক। তবে তার কপাল খুলে গেল শোয়েবের চোটে। চোট আক্রান্ত শোয়েবের বদলি হিসেবে পিসিবির নির্বাচকরা বেছে নিয়েছেন মালিককেই।

বয়স বেড়ে গেলে ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে ওঠে ফিটনেস ধরে রাখা। মালিকের ক্ষেত্রে যেন এসব বালাই নেই। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বলতে গেলে কখনই ফিটনেসের সাথে আপোষ করেননি। ভক্ত-সমর্থকরাও তাই চাচ্ছিলেন, অভিজ্ঞ এই ক্রিকেটার যেন বিশ্বকাপ খেলেন। পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে ও ১১৬টি টি-টোয়েনি খেলা মালিক দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাত।

একনজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, হায়দার আলী, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ খেলোয়াড় : খুশদিল শাহ, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »