বরিশালে সংবর্ধনা দেওয়া হলো বিসিবি পরিচালক আলমগীর খান আলো’কে

বিভাগীয় প্রতিনিধি,বরিশাল »

সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মত বরিশাল বিভাগীয় কোঠায় নির্বাচিত হন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আলমগীর খান আলো। নির্বাচন জয়ী ও বরিশাল আগমন উপলক্ষে বরিশালের সর্ব স্তরের খেলোয়াড়রা এক সংবর্ধনার আয়োজন করে।

বরিশাল জেলার খেলোয়াড়দের আয়োজনে এবং সোনালী অতীত ক্লাব, বরিশালের সভাপতি মনজুরুল আহসান ফেরদৌস এর সভাপত্বিতে স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সকাল ১১ টায় সংবর্ধনা অনুষ্ঠানে সফিকুল ইসলাম এর উপস্থাপনায় সেখানে উপস্থিত  ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিলন, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশালের পরিচালক ও নিউজক্রিকেট টুয়েন্টিফোরের বিভাগীয় প্রতিনিধি এজাজ আল মাহমুদ সুজন, রেফারি এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক ওয়ালীউল ইসলাম অলি, বিসিবি কাউন্সিলর প্রদীপ গাংগুলি, বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি, কাবাডি এসোসিয়েশনের আব্দুর রব জামিল, গাউসিল আজম লিটা, কারাতে এসোসিয়েশনের মো সালাউদ্দিন, মো লোকমান হোসেন, উশু এসোসিয়েশনের মো শাহিন সহ আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমার এবারের লক্ষ্য হচ্ছে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রুপান্তর করা এবং স্হানীয় সকল খেলার মান উন্নয়ন করা।

এর পূর্বে মোটরসাইকেল ও গাড়ির বহর দিয়ে বিসিবি পরিচালক আলমগীর খান আলো কে ফুলেল শুভেচছা দিয়ে বিমানবন্দর থেকে স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

———–
এজাজ আল মাহমুদ সুজন
বিভাগীয় প্রতিনিধি ও
আরিফ সাজ্জাদ
জেলা প্রতিনিধি, বরিশাল
newsCricket 24 . Com

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »