টি-টেনে দল পেলেন জুনায়েদ সিদ্দিকী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একসময় বাংলাদেশ দলের ওপেনার ছিলেন।বর্তমানে ঘরোয়া লিগে পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিকী। নভেম্বরে আবুধাবিতে টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার জুনায়েদ সিদ্দিকী। পঞ্চম আসরের জন্য তাকে দলভুক্ত করেছে সাবেক শিরোপাজয়ী দল মারাঠা অ্যারাবিয়ান্স।

এই বাঁহাতি ওপেনার কে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে মারাঠা অ্যারাবিয়ান্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দলটি জানায়, ‘বাঁহাতি ব্যাটার জুনায়েদ সিদ্দিকীকে টি-টেন লিগের পঞ্চম আসরের জন্য দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স।’

বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ দীর্ঘদিন খেলেছেন বাংলাদেশ দলে। যদিও একসময় দলে অনিয়মিত হয়ে পড়েন এবং জায়গা হারান। টাইগারদের জার্সিতে ১৯টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

টি-টেনের এবারের আসরে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি জুনায়েদ। প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছিলেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, যাকে দলে ভিড়ায় বাংলা টাইগার্স।

বিশ্বকাপের পরে প্রথম সপ্তাহে টি-টেন আয়োজন করবে আবুধাবি তে। ক্রিকেটের ছোট ফরমেট এই টি-টেন বিশ্বের নামী দামী খেলোয়াড় গুলো টি-টেন অংশগ্রহণ করে থাকে। ক্রিকেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে টি-টেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »