প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচাইতে বড় আসর। মূল পর্বে খেলার আগে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্কটল্যান্ড ওমান এবং পাপুয়া নিউগিনি।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও পাকিস্তানের আহসান রাজা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক ওমানের বিপক্ষে, ১৯ অক্টোবর। ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রাজা ও গ্যাফানি। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।
২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচটিতে থাকবেন ধর্মসেনা ও কেটেলবরো। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন গ্যাফানি।

বাংলাদেশের সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগলে। এছাড়া বিশ্বকাপে আরও তিনজন ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন, জেফ ক্রোয়ে ও জাভাগাল শ্রীনাথ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ম্যাচ রেফারির তালিকা : আলিম দার, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেন গুচ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যাংটন রুসেরি, রড টাকার, জোয়েল উইলসন ও পল উইলসন।

প্রথম রাউন্ডের সূচি :

তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
১৭ অক্টোবর ওমান বনাম পাপুয়া নিউগিনি ওমান বিকাল ৪টা
১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ওমান রাত ৮টা
১৮ অক্টোবর আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস আবুধাবি বিকাল ৪টা
১৮ অক্টোবর শ্রীলঙ্কা বনাম নামিবিয়া আবুধাবি রাত ৮টা
১৯ অক্টোবর স্কটল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি ওমান বিকাল ৪টা
১৯ অক্টোবর ওমান বনাম বাংলাদেশ ওমান রাত ৮টা
২০ অক্টোবর নামিবিয়া বনাম নেদারল্যান্ডস আবুধাবি বিকাল ৪টা
২০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড আবুধাবি রাত ৮টা
২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি ওমান বিকাল ৪টা
২১ অক্টোবর ওমান বনাম স্কটল্যান্ড ওমান রাত ৮টা
২২ অক্টোবর নামিবিয়া বনাম আয়ারল্যান্ড শারজা বিকাল ৪টা
২২ অক্টোবর শ্রীলঙ্কা বনাম নেদারলেন্স শারজা রাত ৮টা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »