সুজন আমার চেয়েও জনপ্রিয়ঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজকাল আমার থেকে সবচাইতে বেশি জনপ্রিয়তা হল খালেদ মাহমুদ সুজন, সব জায়গায় তার জনপ্রিয়তা হার দিন দিন বেড়েই যাচ্ছে,এমন কথাই বললেন পাপন।

খালেদ মাসুদ পাইলট এবং ফাহিমের এরকম কম ভোট পাওয়া, সত্যিই খুবই লজ্জাজনক তারা ক্রিকেটের জন্য অনেক কিছুই করতে চেয়েছে।

নির্বাচনে ক্যাটাগরি-৩ এ ফাহিম পেয়েছেন মাত্র ৩ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী সুজন পেয়েছেন ৩৭ ভোট। অন্যদিকে খালেদ মাসুদ পাইলট রাজশাহী বিভাগ থেকে দাঁড়িয়ে পেয়েছেন মাত্র ২ ভোট, যেখানে নিজের ও সমর্থকের ভোট মিলিয়ে অন্তত তিনটি ভোট পাওয়ার কথা ছিল তার।

নাজমুল হাসান পাপন আরো বলেন,

পাইলটের তো সেকেন্ডারি প্রপোজালসহ তিনটি ভোট পাওয়ার কথা। ও তো ভোট পেয়েছে দুটি। তাহলে ওর সেকেন্ডারি প্রপোজাল গেল কোথায়? ওরা হঠাৎ করে নির্বাচনে নেমেছে, কোনো হোমওয়ার্ক ছাড়া।’

‘নির্বাচনে নামার আগে একটু হোমওয়ার্ক করা দরকার। আমার ধারণা ওরা সেটা করেনি বা করতে পারেনি। কাউন্সিলরদের কাছে যাওয়ার সময়ই বোধহয় সবাই পাননি।’

পাইলটও হুট করে দাঁড়িয়ে গেছে। যারা আট বছর ধরে কাজ করছে ওরা কি বসে ছিল? ওরাও তো নিশ্চয়ই কাজ করেছে যাতে পরের নির্বাচনে পাশ করে। প্রস্তুতি নিয়ে নির্বাচনে দাঁড়ালে আরও ভালো হত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »