নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খারাপ সময় যেনো পিছু ছাড়ছে না বেন স্টোকসের। আঙুলের চোটের কারণে আবারো ইনজুরিতে,পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর আঙ্গুলের ব্যথা বাড়ার কারণে ছিটকে যান দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে। এরপর আবার মানসিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকেও সরিয়ে নেন নিজেকে।
এবার বিশ্বকাপ পরবর্তী অ্যাশেজে তার ফেরার শঙ্কা আরও পোক্ত করল আঙুলের অস্ত্রোপচার।
সোমবার দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয় স্টোকসের। চোট কাটিয়ে পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে অনেকটা সময় লাগবে জানিয়েছেন ডাক্তাররা। আর সে কারণে মর্যাদা রক্ষার লড়াইয়ে ইংলিশদের দলের অন্যতম এই অলরাউন্ডারকে পাবেন না অধিনায়ক জো রুট।
মানসিক অবস্থার কথা জানিয়ে গত জুলাইয়ে ক্রিকেট থেকে বিরতি নেন স্টোকস। দ্বিতীয়বারের মত অস্ত্রোপচার করা হয়েছে স্টোকসের।
এই বছর এপ্রিলে আইপিএলের রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় চোট পান স্টোকস। পাঞ্জাব কিংসের ক্রিকেটার ক্রিস গেইলের ক্যাচ ধরার সময়ে বাঁ-হাতের আঙুল ভেঙে গিয়েছিল স্টোকসের। সে কারণে ছিলেন না নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। পরে চোট ম্যানেজ করে ব্যথাজনিত ইনজেকশন নিয়ে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। ছিলেন টি-টোয়েন্টি ব্লাস্টেও। পরে দ্য হান্ড্রেড আসর খেলার সময় তার চোট আরো বাড়ে। তাতেই ২২ গজ থেকে ছিটকে যান বিশ্বকাপ জয়ী এই তারকা।
