বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দরজায় কড়া নাড়ছে আইসিসি সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রত্যেকটা দল এখন মরুর বুকে অপেক্ষা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানোর জন্য। ক্রিকেট খেলায় আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু থাকে আম্পায়াররা, আইসিসি এবার ঘোষণা করলেন ১৬ সদস্যের অ্যাম্পিয়ার টিম।

১৬ জনের তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, পাকিস্তানের আলিম দার, নিউজিল্যান্ডের ক্রিস গাফানি, অস্ট্রেলিয়ার রড টাকারের মতো জনপ্রিয় আম্পায়াররা। আম্পায়ারদের সঙ্গে ৪ জন ম্যাচ রেফারিরও নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে রয়েছেন, ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে ও জাভাগাল শ্রীনাথ।

আরব আমিরাতে মূল আসরের আগে ওমানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ কোয়ালিফায়ার। টুর্নামেন্টের পর্দা ওঠার দিনে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে আম্পায়ারিং করবেন ধর্মসেনা।

তার সঙ্গে থাকবেন ক্রিস গাফানি। সেই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়েছে মাদুগালেকে। আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবার্গ। আর চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে আহসান রাজাকে।

ম্যাচ রেফরি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাধুগালে ও জাভাগাল শ্রীনাথ।

আম্পায়ার: ক্রিস ব্রাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, মরিস ইরাসমাস, ক্রিস গাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলব্র, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যঙ্কটন রুসেরি, রড টাকার, জো উইলসন ও পল উইলসন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »