নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সব দলই তার সেরা খেলোয়াড় কে দলে রেখেছে।
এক্ষেত্রে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের এর পছন্দের ওপেনার ডেভিড ওয়ার্নার।
সম্প্রতি বাজে ফর্মের কারণে সমালোচিত হয়েছেন ওয়ার্নার, তবুও তার ওপরেই ভরসা রাখতে চাচ্ছেন ফিঞ্চ।
সর্বশেষ ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে চোট, বিশ্রামসহ নানা কারণে খেলতে পারেননি তিনি।
আইপিএলের তার ব্যাট ঠিক মত হাসেনি। সেজন্য তাকে অধিনায়কত্ব ছাড়তে হয়েছে সানরাইজার হায়দ্রাবাদের।
৮টি ইনিংসে ২টি ফিফটি করলেও ১০৭.৭৩ এর স্ট্রাইকরেট।
তবে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম দুই ম্যাচে ০ আর ২ রান করে আবারো একাদশ থেকে ছিটকে যান ওয়ার্নার।
বিশ্বকাপ যাত্রার একদিন আগে নিজের ওপেনিং সঙ্গীকে নিয়ে আশার কথাই বললেন ফিঞ্চ, ‘অবশ্যই সে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরাদের মধ্যে একজন। তার প্রস্তুতি নিয়ে আমার কোনোরকম সন্দেহ নেই। সে অনুশীলনের মধ্যেই আছে এবং এটাই তার জন্য ভালো হবে।
ফিঞ্চ নিজেও চোটের শঙ্কা নিয়েই যাচ্ছেন বিশ্বকাপ মিশনে।
তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফিঞ্চ নিজেই। তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার পুনর্বাসন প্রক্রিয়া দারুনভাবে এগিয়ে চলছে। তাই এখন মনে হচ্ছে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব এবং ম্যাচগুলো খেলতে পারব। আমার কোনো সমস্যা নেই।’
আগামী ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে অস্ট্রেলিয়ার।
