নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরনো চোট থেকে সেরে উঠতে না উঠতেই আবারও নতুন করে চোটে পড়েছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ফলে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) দলের গুরুত্বপূর্ণ সময়েই দেশে ফিরে আসতে হয়েছে তাকে।
ইপিএলের এলিমিনেটর ম্যাচে তামিমরা মাঠে নেমেছিলেন কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে। এই ম্যাচে আঙুলে চোট পান তামিম। চোটের পর আঙুল ফুলে গেছে, ম্যাচ খেলা তাই ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকি না নিয়ে তামিম তাই দেশে ফিরে এসেছেন।
