নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুর স্টেডিয়াম এরিয়ায় নাজমুল হাসান পাপন, ফাহিম সিনহা, সাংসদ নাইমুর রহমার দুর্জয় ও নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর আগাম জয়োধ্বনিতে মুখরিত ভক্ত-সমর্থকরা, তখন বিসিবি ভবনের দোতলা থেকে এলেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। জাতীয় দলের সাবেক অধিনায়ক মেনে নিয়েছেন, বিসিবির নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। মুখে লেগে থাকা সেই হাসিটা খানিক ম্লান। তারপরও খেলোয়াড়িসুলভ মনোভাব নিয়েই মিডিয়ার সামনে দাঁড়ালেন, মেনে নিয়েছেন বাস্তবতা।
পাইলট নিজ থেকেই স্বীকার করলেন, ‘৭-২ ব্যবধানে হেরেছি। আগেই বুঝতে পারছিলাম এমন কিছু হবে।’
রাজশাহীর পাবনা জেলার সাইফুল আলম চৌধুরী স্বপন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন পাইলট।
