ফাহিমকে হারিয়ে সুজনের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজকে অনুষ্ঠিত হয়ে গেলো বিসিবি নির্বাচন । আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।নির্বাচনে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ক্যাটাগরি-৩ এর একটি পদে। সেখানে জয়লাভ করতে চলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

 

নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে সুজনের প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম, যিনি বিকেএসপি থেকে প্রার্থিতা করেন। এই ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেট, বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড, বিকেএসপি, কোয়াব ও আম্পায়ার্স বোর্ডের কাউন্সিলররা নির্বাচন করতে পারেন।

গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। দক্ষ এই ক্রীড়া সংগঠক এই মেয়াদে বেশ সাফল্যও এনে দিয়েছেন। তবে এবারের নির্বাচনে পরিচালক হতে তাকে নামতে হয়েছিল ভোটাভুটিতে।সেই ভোটের লড়াইয়ে জয়ের পথে আছেন সুজন।

একটি সূত্র জানিয়েছে, ক্যাটাগরি-২ এর আওতায় জয়ের পথে রয়েছেন নাজমুল হাসান পাপন (আবাহনী), ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক (শেখ জামাল), মাহবুবুল আনাম (মোহামেডান), এনায়েত হোসেন সিরাজ (আজাদ স্পোর্টিং), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), মনজুর কাদের (ঢাকা এসেটস), নজিব আহমেদ (শেখ জামাল) , ফাহিম সিনহা (সূর্যতরুণ ক্লাব), ওবেদ রশিদ নিজাম (শাইনপুকুর), ইফতেখার রহমান মিঠু (ফিয়ার ফাইটার্স), মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমী) ও সালাউদ্দিন চৌধুরি (কাকরাইল বয়েজ)।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুসকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »