নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই যুগে ক্রিকেট ইতিহাসের শত বছরের ঐতিহ্যবাহী দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ‘অ্যাশেজ’। ক্রিকেট বিশ্বের প্রভাবশালী এই দুই দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মর্যাদার লড়াইয়ে এ সিরিজ খেলে থাকে। তবে আগামী ডিসেম্বর অনুষ্ঠেয় অ্যাশেজ নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কিছুদিন আগেই টিম অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন জানিয়েছিলেন, শর্ত যাই হোক আসন্ন অ্যাশেজ সিরিজ মাঠে গড়াবেই এমন ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। কিন্তু এখন অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টাইন নীতি দেখে পিছু হেটেছে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদি অজি সরকার তাদের কোয়ারেন্টাইন নীতি শিথিল না করে তবে আসছে ডিসেম্বরে অ্যাশেজ সিরিজ হওয়া সম্ভব নয় বলেই মনে করছে ইসিবি।
এদিকে, ইসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহের শেষের দিকে ইসিবির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে, অস্ট্রেলিয়া সফরে যাওয়ার জন্য তাদের দেওয়া সুবিধাগুলো যথেষ্ট কি না এবং তাদের শর্ত মেনে এই সিরিজে ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলবে কি না।’ এছাড়াও ইসিবি আরও জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তারা তাদের স্কোয়াডের নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসবে এবং তারপরই সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে, সাবেক কিংবদন্তি ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টাইন নীতিতে বেশ ক্ষেপেছেন।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন নিয়ম নিয়ে এত কথা কেন? অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পরই হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ইংলিশদের। এ কেমন কথা। এমন কি করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকলেও তাদের নিতে হবে দিনের ১৪ দিন কোয়ারেন্টাইন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে নামার কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। কিন্তু অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইন নীতি বজায় থাকলে প্রথম অ্যাশেজ নিয়ে দেখা দিবে সংশয়।
