“ভালো ক্রিকেটার না থাকায় পাকিস্তানের সাথে খেলে না ভারত”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারত-পাকিস্তান মানে ক্রিকেটের মহরণ। তাদের কথার লড়াই চলবে সব জায়গায়, কেউ কাউকে ছাড় দিয়ে এ কথা বলবে না।
আবার তাদের মধ্যকার রাজনৈতিক বিরোধের কারণে ক্রিকেট মাঠেও দীর্ঘ দিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুই দল। এই ঘটনার জের ধরে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ভারতের সামর্থ্য ও প্রতিভাকেই প্রশ্নবিদ্ধ করলেন।

অবসরের পর থেকে বিভিন্ন সময়ে নানা কিছু মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন পাকিস্তানি অলরাউন্ডার রাজ্জাক। এবার ভারতের সামর্থ্য ও প্রতিভা নিয়ে কথা বললেন তিনি। দেশ ও বিদেশ- উভয় সিরিজেই ভারত যখন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সিরিজ জয় করছে, তখন পাকিস্তানের বিপক্ষে ভারতের লড়াইয়ের সামর্থ্য নেই বলে মন্তব্য করলেন রাজ্জাক।

আব্দুর রাজ্জাক আরো বলেন, “আমার মনে হয় না, পাকিস্তানের সাথে ভারত লড়াই করতে পারবে। পাকিস্তানের যে ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছে, তা সম্পূর্ণ ভিন্ন। এখন ভারত ও পাকিস্তানের খেলা না হওয়াটা ভালো কিছু না। এটি খুবই রোমাঞ্চকর ছিল। কোন দলের ক্রিকেটাররা কতটা চাপ নিতে পারে, তা দেখানোর সুযোগ ছিল। এই ম্যাচগুলো হলে মানুষ দেখতে পারত যে, পাকিস্তানের যে ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছে, ভারতের তা নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »