ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই মুহুর্তে অবস্থান করছে ওমানে। আজ প্রথমবারের মতো সেখানে অনুশীলন করেছে টাইগাররা।আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আরব-আমিরাতে যাওয়ার আগে ওমানে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে টাইগারদের।

বাংলাদেশকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলো খেলতে হবে এই ওমানের মাটিতে, আর তাই মুল পর্বের খেলার আগে একই মাঠে ওমান এ দলের বিপক্ষে আগামী ৮ই অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »