বিশ্বকাপ শেষ স্যামের, ডাক পেলেন টম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা স্যাম কারান এর এবং তার বদলে জায়গা পেয়েছেন তারই ভাই টম কারান।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় মাঠে হালকা চোট পান স্যাম। পিঠের এই চোট এর কারণে তাকে মাঠের বাইরে ছিটকে ফেলেছে বেশ কয়েকদিনের জন্য।

অবশেষে পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করে তাকে আইপিএল ছেড়ে স্যামকে দেশের পথে রওনা দিতে হচ্ছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই স্যাম নিজ দেশে ফিরে আসবেন। ইসিবির মেডিকেল টিমের অধীনে চলবে তার চিকিৎসা।

স্যামের বদলি হিসেবে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তার বড় ভাই, অলরাউন্ডার টমকে। এর আগে তিনি রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় ছিলেন। টম মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ায় রিজার্ভ খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন রিস টপলিকে।

একনজরে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, স্যাম বিলিংস, টম কারান, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

স্ট্যান্ডবাই : লিয়াম ডওসন, জেমস ভিঞ্চ ও রিস টপলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »