স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের রহস্য জানালেন মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আচ্ছা এখন স্লগ ওভারের বোলারের কথা মনে করতে বলা হলে সবার আগে কার নামটা আপনার মাথায় আসবে?? নিশ্চয় মোস্তাফিজুর রহমান। শুধু লাল সবুজের জার্সি গায়ে নয় আইপিএলেও ব্যাটসম্যানদের খাবি খাওয়াচ্ছেন এই বাঁহাতি পেসার। বিশেষ করে স্লগ ওভারে মুস্তাফিজ যেন এক ভিতর নাম হয়ে গেছে ।

স্লগ ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা রানের নেশায় মত্ত থাকেন। এমন পরিস্থিতিতে বল হাতে নেওয়া সহজ কাজ নয়। অথচ রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ সেই কাজটিই দক্ষতার সাথে করে যাচ্ছেন নিয়মিত।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর কাছে মুস্তাফিজ খোলাসা করেছেন স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের রহস্য। মুস্তাফিজ বলেন, ‘আসলে খুব একটা পরিকল্পনা করা যায় না। মূল মনোযোগ থাকে যত বেশি সম্ভব ডট বল করার। ১৯তম ওভারে গিয়ে আপনি একরকম বল করলে হবে না। এখানে বৈচিত্র্য রাখতে হয়, ব্যাটসম্যানকে দ্বিধায় ফেলতে হয়- আপনি ইয়র্কার করবেন নাকি স্লোয়ার।’

মুস্তাফিজ জানান, রাজস্থানের হয়ে এই দায়িত্ব পালন করতে কোনো বাড়তি চাপ অনুভব করেন না তিনি। তার যুক্তি, ‘এটাকে বাড়তি দায়িত্ব হিসেবে দেখি না। এমন সময়ে আমাকে বল করতে হয় যা আমি বাংলাদেশ দলে খেলার সময়েও করি। পরিস্থিতি যেমনই হোক, শান্ত থাকার চেষ্টা করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »