নিউজিল্যান্ডের প্রথম লক্ষ্য সেমিফাইনালঃ স্টেড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড বলছেন, সেমিফাইনালে খেলাই প্রথম লক্ষ্য তাদের।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড রয়েছে গ্রুপ ‘এ’তে। যেখানে কিউইদের সঙ্গী ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান।

প্রধান কোচ স্টেড একেবারেই শিরোপার স্বপ্ন দেখতে রাজি নন। তার প্রাথমিক লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা। এরপর সেমিফাইনালে পা দেয়া। যেটাকে তিনি অভিহিত করছেন প্রথম লক্ষ্য হিসেবে। আর সেমিফাইনালে যেতে পারলে শিরোপা জেতা আরো সহজ হয়ে তাদের জন্য।

এ প্রসঙ্গে স্টেড বলেন,”আপনি প্রত্যেক টুর্নামেন্টেই অনেক উচ্চ আশা নিয়ে খেলতে যান। প্রত্যকেটা ম্যাচ জেতার আশা করেন এবং এই সাফল্য অর্জন করতে আপনাকে একটি অবস্থানে থাকতে হয়। আমি মনে করি আমাদের প্রাথমিক লক্ষ্য একটি করে ম্যাচ জেতা। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হলো সেমিফাইনাল।”

তিনি আরো বলেন,”আপনি যদি সেমি ফাইনালে খেলতে পারেন আপনি জানবেন যে শিরপো জিততে আর মাত্র দুটি ম্যাচ জেতা বাকি। যদিও আমরা একটি কঠিন গ্রুপে রয়েছি। আমি মনে করি ৬-৭টি দল রয়েছে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য এবং আমি মনে করি বিশ্ব ক্রিকেটের জন্য এটি কল্যাণকর।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »