সঠিক ও যোগ্য ব্যক্তিদের ভোট দেয়ার আহ্বান পাপনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল (৬ অক্টোবর)।মিরপুরে বিসিবি ভবনে আগামীকাল সারাদিনব্যাপী ভোট গ্রহনের কার্যক্রম চলবে, আর ফলাফল প্রকাশ করা হবে পরের দিন (৭ অক্টোবর)। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ভোটারদের প্রতি আহব্বান করেছেন, সবাই যেন এই নির্বাচনে যোগ্য ও সঠিক প্রার্থীকে ভোট দেয়।

গতমাসেই বিসিবির সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয়েছিল।বোর্ডের নির্বাচনী বাইবেল অনুযায়ী কমিটি বিলুপ্ত হওয়ার দেড় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হয়।সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততার কথা মাথায় রেখে সময় ফুরিয়ে যাওয়ার বেশ আগেই নির্বাচনের আয়োজন করেছে বিসিবি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন:
ভোটারদের নিকট আমার অনুরোধ, কে কোন দল, কে কোন গ্রুপ, কে কার লোক এসব বিবেচনা না করে সঠিক ব্যক্তিকে বাছাই করে আপনার ভোট দিবেন।বিচার বিবেচনা করে যাকে সঠিক মনে করবেন, যে দেশের ক্রিকেটে ভুমিকা রাখতে পারবে এমন ব্যক্তিদের ভোট দিয়ে জয়ী করবেন। এখানে আমরা কে জিতলাম কে হারলাম এটা কোন সমস্যা না, দিন শেষে আমরা সবাই এক।

উল্লেখ্য, এবারের নির্বাচনে থাকছে না কোন প্যানেল। যার ফলে নাজমুল হাসান পাপন নিজেও একজন পরিচালক হিসেবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন শেষ হলে বোর্ড পরিচালকদের ভোটে নির্বাচিত করা হবে নতুন বোর্ড সভাপতি।

আসন্ন এই নির্বাচনে ১৭৪ জন কাউন্সিলরের ভোটে আগামী চার বছরের জন্য নির্বাচিত করা হবে ২৩ জন বোর্ড পরিচালক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »