বৈরি আবহাওয়ায় মাঠে নামা হয় নি তামিমদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) তামিম ইকবালের চতুর্থ ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। আসরের ১৩তম ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের। কিন্তু বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

এর আগে বৃষ্টির কারণে বেশ কিছু ম্যাচ স্থগিত হলে নতুন করে সূচি সাজাতে বাধ্য হয়েছিল ইপিএল কর্তৃপক্ষ। শনিবার (২ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে কাঠমান্ডু কিংসের বিপক্ষে খেলার কথা ছিল তামিমদের। কিন্তু কীর্তিপুরে সকাল থেকেই ঝরছিল বৃষ্টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »