এনসিএলের ফিটনেস টেস্টে পাশ নাসির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাঠের বাইরে বেশ সমালোচনা মধ্য কাটছে নাসির হোসেনের। জাতীয় দলের এই ক্রিকেটার অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। নানা বিতর্কে জড়িয়ে শঙ্কায় পড়েছিল ঘরোয়া ক্রিকেটও,

তবে সব শঙ্কা দূর করে নাসির আসন্ন এনসিএলে ফেরার বার্তা দিয়ে রাখলেন । জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে ভালোভাবেই উতরে গেছেন তিনি। ফলে এনসিএলে অংশ নিতে আর কোনো বাধা নেই তার।

শনিবার (২ অক্টোবর) মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। বিভিন্ন দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে এনসিএলের জন্য দলগুলোর মূল স্কোয়াডে জায়গা পাবেন।

শনিবারের ফিটনেস টেস্ট হয়েছে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। তাতে নাসির পেয়েছেন ১৭ নম্বর। চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। তিনি পেয়েছেন ১৯.৩ নম্বর। এছাড়া ফিটনেস টেস্ট উতরে গেছেন নাঈম ইসলাম ও শুভাশীষ রায়।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের এনসিএল। আসরের সবগুলো ম্যাচই সিলেট ও কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত মার্চে এনসিএল শুরু হলেও করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »