পরের ম্যাচে সাকিবকে ফেরানোর ইঙ্গিত ম্যাককালামের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকালের পরাজয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার সমীকরণ আরো কঠিন হয়ে পড়েছে। যে কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলটির অধিনায়ক ইয়ন মরগান। মরগানের অফ ফর্মের পাশাপাশি সাকিব আল হাসানকে একাদশে না রাখার কারণেও তোপের মুখে পড়তে হচ্ছে দলটিকে।

দলের ফর্ম যখন উদ্বেগজনক, আর তখন সাকিবেই আস্থা ফিরে পাচ্ছে নাইটরা। দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছেন, দলের পরের ম্যাচেই একাদশে ফেরানো হবে সাকিবকে।

ম্যাককালাম বলেন,’‘সাকিব শীঘ্রই একাদশে ফিরবে। আমাদের হাতে অনেক অপশন আছে। সিপিএলে টিম সেইফার্ট অনেক ভালো করেছে। আমরা মিডল অর্ডারের দৃঢ়তা বাড়াতে চেয়েছিলাম। সাকিব একাদশের বিবেচনায় সবসময়ই আছে। তার বাঁহাতি বোলিং এবং ব্যাটিংয়ের কারণে আমরা তাকে শীর্ষ তিন ব্যাটসম্যানের একজন ভাবছি। সাকিব মিডল অর্ডারেও কাজে লাগতে পারে। পরের ম্যাচের ভাবনায় সে নিশ্চিতভাবেই থাকবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »