সাকিবকে কলকাতার অধিনায়ক করার পরামর্শ আকাশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কলকাতা নাইট রাইডার্সকে চলতি আসরের প্লে-অফে যেতে হলে অনেকগুলো সমীকরণ নিয়ে বসতে হচ্ছে। যে সমীকরণই ধরা হোক- তাতে আগামী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই। আর কলকাতার জয়ের ধারায় ফেরাতে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া।

ভারতের সাবেক এই ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের তোপ মূলত কলকাতার বর্তমান অধিনায়ক ইয়ন মরগানকে নিয়ে। ব্যাট হাতে মর্গান এতটাই ম্লান যে একাদশে তার অন্তর্ভুক্তিই ‘বোঝা’ হিসেবে ঠেকছে।

আকাশ তাই প্রস্তাব রেখেছেন, একাদশের বাইরে রাখা সাকিবকে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে একাদশে ফেরানো যায় কি না।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন,”হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি কলকাতা ভাবতে পারে? মরগানের বিরোধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগান কার্যকরী হচ্ছে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »