নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৪৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচ শেষে ১২ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট সমান- ১০।
পাঞ্জাবের এই জয়ে যেন জমে উঠে গেছে উঠেছে পয়েন্ট টেবিল। চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও আছে নিশ্চিতের পথে। কলকাতা ও পাঞ্জাব আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। যদিও রান রেটে এগিয়ে কলকাতাই। ১১ ম্যাচে তাদের সমান পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থানের পয়েন্ট ১১ ম্যাচে ৮।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান জড়ো করে কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে৪ন ওপেনার ভেঙ্কাটেশ আইয়ার। ৪৯ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৯টি চার ও ১টি ছক্কা।
এছাড়া অন্যান্যদের মধ্যে রাহুল ত্রিপাঠি ২৬ বলে ৩৪ ও নিতিশ রানা ১৮ বলে ৩১ রান করেন। পাঞ্জাবের পক্ষে আরশদ্বীপ সিং তিনটি ও রবি বিষ্ণই দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই পাঞ্জাব পায় ৭০ রান। ৩টি করে চার-ছক্কা হাঁকানো মায়াঙ্ক আগারওয়াল ২৭ বলে ৪০ রান করে বিদায় নিলেও এক প্রান্ত ধরে রেখেছিলেন অধিনায়ক ও আরেক ওপেনার লোকেশ রাহুল।
তবে নিকোলাস পুরান ৭ বলে ১২, অ্যাইডেন মারক্রাম ১৬ বলে ১৮ ও দীপক হুদা ৪ বলে ৩ রান করে বিদায় নিলে খানিক চাপে পড়ে যায় পাঞ্জাব। রাহুলই সেই চাপ দূর করেন।
যদিও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি রাহুল। ৯ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৬৭ রান করে শেষ ওভারে সাজঘরে ফেরেন। তবে দলে নাটক ঘটতে দেননি শাহরুখ খান। ১টি চার ও ২টি ছক্কা হাঁকানো এই ব্যাটসম্যান ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারের তৃতীয় বলে ভেঙ্কাটেশকে ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করে প্রীতি জিনতার দলের জয়।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা নাইট রাইডার্স : ১৬৫/৭ (২০ ওভার)
ত্রিপাঠি ৩৪, রানা ৩১
আরশদ্বীপ ৩২/৩, বিষ্ণই ২২/২
পাঞ্জাব কিংস : ১৬৮/৫ (১৯.৩ ওভার)
রাহুল ৬৭, আগারওয়াল ৪০
বরুণ ২৪/২, শাহরুখ ২২*
ফল : পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী।
