আইপিএল ছাড়লেন গেইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন ক্রিস গেইল। আইপিএল শেষ না হলেও পাঞ্জাবের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে দেখাতে যাবে না ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যানকে।

মূলত টানা জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে আইপিএল ছাড়ার ঘোষণা দিয়েছেন গেইল। এই ব্যাটসম্যানের আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মানসিকভাবে চাঙ্গা থাকতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গেইল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »