নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান “বিকেএসপির” প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয়েছে “দ্যা ভয়েজ অফ বিকেএসপি” নামের একটি সেবামুলক সংগঠন। মুলত বিকেএসপির বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের সব বিষয়ে সর্বোচ্চ সমর্থন ও সহযোগীতা করার লক্ষ্য নিয়ে একঝাঁক তরুন মিলে প্রতিষ্ঠা করেছে এই সংগঠনটি।
গত ২৭ সেপ্টেম্বর তারিখে বিকেএসপির সাবেক শিক্ষার্থীরা মিলে আগামী ১ বছরের জন্য তাদের প্রতিষ্ঠিত সংগঠন দ্যা ভয়েজ অফ বিকেএসপির কমিটি গঠন করে। নবনির্বাচিত এই কমিটিতে সাবেক স্টুডেন্টদের পাশাপাশি রাখা হয়েছে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের।যার ভিতর জাতীয় ফুটবল দলের ফুটবলার মোহাম্মদ জুয়েল এবং বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের একজন সদস্য জান্নাতুল সুমনা তিনিও অন্তর্ভুক্ত রয়েছে।
নিজেদের লক্ষ্য উদ্দেশ্যে ও আগামীর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে দ্যা ভয়েজ অফ বিকেএসপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুর হোসাইন নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে বলেন: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় আমাদের উদ্দেশ্য হল, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করা। আমরা সর্বস্তরের খেলোয়াড়দের যারা বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভালো খেলছে, তাদেরকে কিভাবে আরো আগ্রহী করা যায় খেলাধুলার প্রতি সেই বিষয়ে কাজ করব।
- তিনি আরো যোগ করেন: আর আরেকটি উদ্দেশ্য হলো বিকেএসপির প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষণার্থীদের ভিতরে খেলাধুলার পাশাপাশি আউট নলেজ ক্রিয়েট করা। যেন তারা বের হয়ে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন কর্পোরেট বা প্রোফেশনাল দের মত কার্যক্রম করার মত যোগ্য করে তোলা। সর্বপরি ক্রীড়াঙ্গনের বৃহৎ স্বার্থে আমারা নিবেদিত হয়ে কাজ করতে চাই।
দ্যা ভয়েজ অফ বিকেএসপি এর নবনির্বাচিত কমিটি:
১. মোহাম্মদ নুর হুসাইন (Founder)
২. রেজওয়ানুল হাসনাত হিমেল(co-founder)
৩. হাসিবুল হাসান(co-founder)
৪. পারভেজ সরকার প্রত্যয়(co-founder)
৫. শাহেদ রাহাত(co-founder)
উপদেষ্টা:
১. মাহমুদুল হাসান কি
রণ (উপদেষ্টা)
২. আকিব হায়দার ইমন (উপদেষ্টা)
৩. তানজিম আহমেদ (উপদেষ্টা)
৪. তানভির সিদ্দিকী সাইমুন (উপদেষ্টা)
শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক -মোহাম্মদ মেজবাউর রহমান খান (বক্সিং)।
উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক – নুজহাত জাহান (সাঁতার)।
প্রচার বিষয়ক সম্পাদক- মোহাম্মদ মনেয়াবুর রহমান খান (বক্সিং)।
উপ-প্রচার সম্পাদক- মিনহাজ আহমেদ প্লাবন (টেবিল টেনিস)।
অর্থ বিষয়ক সম্পাদক – মোহাম্মদ রাফি রহমান (ক্রিকেট)।
উপ-অর্থ সম্পাদক – শেখ হাসিব (কারাতে)।
উপ-অর্থ সম্পাদক- বাঁধন শরীফ (টেনিস)
উপ-অর্থ বিষয়ক সম্পাদক-তানভীর আহমেদ (ক্রিকেট)।
আইন বিষয়ক সম্পাদক -মোঃ সলিমুল্লাহ কায়সার অর্ণব (ভলিবল)।
উপ-আইন বিষয়ক সম্পাদক- মোহাম্মদ জুয়েল রানা (ফুটবল)
উপ-আইন সম্পাদক- মুফতাঈন আহমেদ সাবিক (বাস্কেটবল)
তথ্য বিষয়ক সম্পাদক- গোলাম বাপ্পি (হকি)।
উপ-তথ্য সম্পাদক- মোস্তাজেব খান (ফুটবল)।
স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সম্পাদক- মারুফ হোসাইন (ক্রিকেট)।
উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক- খাদিজা আক্তার (সাঁতার)।
উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক-নুর আক্তার বানু (জিমন্যাস্টিকস)।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-জান্নাতুল সুমনা (ক্রিকেট)।
আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক- নাইমুল ইসলাম (টেনিস)।
আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক- ইউসরা জাহান নূর (ক্রিকেট)।
ছাত্র বিষয়ক সম্পাদক – রাফিউ খান প্রিন্স (হকি)।
মোঃ নবীন ইসলাম – চিফ এডিটর
