নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমিরাত পর্বে ক্রিস মরিসের পারফর্ম্যান্সে হতাশ রাজস্থান রয়্যলসের টিম ম্যানেজমেন্ট। দলটির প্রধান কোচ কুমার সাঙ্গাকার বলছেন, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি মরিস।
টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে ব্যার্থ এই প্রোটিয়া অলরাউন্ডার। এবারের আসরে প্রথম পর্বে ভালো শুরু করলেও সেই ফর্ম টেনে আনতে পারেননি আরব আমিরাত পর্বে। আসরে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট যেখানে তার ইকোনোমি ৯.৪০। আর ব্যাট হাতে ১০ ম্যাচে করতে পেরেছেন মোট ৬৭ রান।
মরিস প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন,’‘আসরের প্রথম পর্বে দারুণ পারফর্ম করেছিল মরিস কিন্তু আরব আমিরাত পর্বে সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। সে নিজেও এটা বুঝতে পারছে। চার ওভারে ৫০ রান দিয়েছে, তার শেষ ওভার ছিল টার্নিং পয়েন্ট এবং আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি।’’
তিনি আরও বলেন,’‘কিছু কিছু ম্যাচে মরিস দুর্দান্ত পারফর্ম করেছে। পরবর্তী ম্যাচে আমরা ভেবে-চিন্তে একাদশ সাজাব। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।”
