আইপিএলে অনলাইন বাজির সঙ্গে জড়িত ২৩ জুয়াড়ি আটক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন টাকার ঝনঝনানি। মাঠে লড়াইয়ে যেমন টাকা খেলা একইভাবে ম্যাচকে কেন্দ্র করে জুয়াড়িরাও মেতে থাকেন টাকার নেশায়।

এবার অনলাইন বাজীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে তেলঙ্গনা রাজ্যের পুলিশ।আটককৃত জুয়াড়িদের কাছ থেকে নগদ ৯৪ লক্ষ রুপি ও ৫টি বিলাসবহুল কার জব্দ করেছে তেলঙ্গনা পুলিশ।এছাড়া ২৩ জুয়াড়ির কাছ থেকে পাওয়া গেছে ২৪৭ টি মোবাইল ও ২৮টি স্মার্ট ফোন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে লাইফ-লাইন উরু,ক্রিকেট মাজা,বেট থ্রিসিক্সটি ফাইভ এবং বেট ফায়ার এফস ব্যবহার করে জুয়াড়িরা ম্যাচ- বেটিংয়ে খেলতো, আর জব্দকৃত মোবাইল ফোন গুলো ছিল তাদের এই বেটিংয়ের প্রধান হাতিয়ার।

এই রাজ্যের অনেক তরুন যুবক এই বাজীর নেশায় আসক্ত হয়ে সর্বশান্ত হয়েছে বলে জানায় পুলিশ। এই ব্যাপারে তেলঙ্গনা রাজ্যের  সাইবেরাবাদ পুলিশ সিপি স্টিফেন রবিদ্র এক বিবৃতিতে জানান: ক্রিকেট বাজির অবৈধ নগদ অর্থ প্রদানের লেনদেন অনলাইনে হয়। যখন অনেক বড় অঙ্কের টাকার লেনদেন হয় তখন নগদ অর্থেও আদান-প্রদান হয়।

তিনি আরো বলেন, ক্রিকেট জুয়ায় আসক্ত হয়ে অনেক যুবক তাদের সর্বস্ব হারিয়েছে। ‘জুয়াড়ীদের নেটওয়ার্ক শহরের অনেক যুবককে ফাঁদে ফেলেছে, যাতে তারা উচ্চমূল্যের খেলায় আসক্ত হয়ে পড়ে, যার ফলে প্রচুর পরিমাণে কষ্টার্জিত অর্থ হারাতে হয়।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »