নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামে চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ও এইচপি দলের বিপক্ষে জয় তুলে নিয়ে ২-০ তে সিরিজ এগিয়ে গেলো বাংলাদেশ এ দল ।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাই স্কোরিং ম্যাচে ‘এ’ দল জিতেছে ৩১ রানের ব্যবধানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান জড়ো করে ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ১২৮ রান ((২২১ বল) করেন মুমিনুল হক। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ (৮৫ বল), মুশফিকুর রহিম ৬১ (৫৩ বল), মোহাম্মদ মিঠুন ২৫ রান (১৬ বল) করেন।এইচপির পক্ষে রেজাউর রহমান রাজা শিকার করেন চারটি উইকেট।
৩৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলকে এনে দেন উড়ন্ত সূচনা। দুজনই তুলে নেন অর্ধশতক। ৫৬ বলে ৭১ রান করে বিদায় নেন ইমন। তাকে অনুসরণ করে তামিমও সাজঘরে ফেরেন ৮৬ বলের মোকাবেলায় ব্যক্তিগত ৭৪ রানে।তাদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। হাল ধরার চেষ্টা করেছিলেন তৌহিদ হৃদয়। তবে অর্ধশতকের খুব কাছ থেকে (৫৭ বলে ৪৭ রান) তাকে ফিরতে হয় সাজঘরে।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এইচপির সংগ্রহ দাঁড়ায় ২৯২ রান, ৯ উইকেট হারিয়ে। এতে ‘এ’ দল পায় ৩০ রানের জয়।
‘এ’ দলের পক্ষে স্পিনার নাঈম হাসান একাই শিকার করেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল : ৩২২/৭ (৫০ রান)
মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬১, মিঠুন ২৫
রাজা ৪২/৪
এইচপি দল : ২৯১/৯ (৫০ ওভার)
ইমন ৭১, তামিম ৭৪, হৃদয় ৪৭
নাঈম ৪৯/৩, রাব্বি ৪৫/২, তাইজুল ৪৬/১, মিঠুন ৩৭/১।
