টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশকে ডার্ক হর্স মানছে উইজডেন। সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে এমনটাই দাবি করেছে জনপ্রিয় এই সংবাদমাধ্যমটি। বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলার পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেছে তাঁরা।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ঘরের মাঠেও উজ্জ্বল ছিল বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

স্লো এবং টার্নি উইকেট বানিয়ে সিরিজ জেতায় অনেকেই বাংলাদেশের সমালোচনা করেছিলেন। তবে বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলার পেছনে সাম্প্রতিক ফর্মকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে উইজডেন ইন্ডিয়া। সর্বশেষ ১৩ টি-টোয়েন্টির ৯টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এমন ফর্ম টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করে সংবাদমাধ্যমটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »