ক্রিকেটারদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বপ্নের মতো একটি বছর পার করেছেন জো রুট। চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক। এ বছরে ৬ সেঞ্চুরি করার সঙ্গে করেছেন ১ হাজারের অধিক রান। নিজের সেরা ছন্দে ফেরার সঙ্গে ফিরেছেন আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও।

কেন উইলিয়ামসনকে টপকে বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান তিনি। এদিকে এমন পারফর‌ম্যান্সের সুবাদে ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারও পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

গল আন্তর্জাতিক স্টেডিয়াম রেকর্ড ছোঁয়া না হলেও প্রথম টেস্টে অনবদ্য ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। পরের টেস্টেও সেঞ্চুরি পেলেও ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার। ভারত সফরে গিয়ে চেন্নাইয়ে প্রথম টেস্টে করেছিলেন আরও এক ডাবল সেঞ্চুরি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »