বিশ্বকাপে আয়ারল্যান্ডের পরামর্শক পোর্টারফিল্ড-উইলসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্যারি উইলসন ও উইলিয়াম পোর্টারফিল্ডকে সাপোর্ট স্টাফ হিসাবে সংযুক্ত করল আয়ারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইনে থাকা দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন উইলসন। এদিকে দ্রতুই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা পোর্টারফিল্ডের।

চলতি বছরের শুরুর দিকে উইলসন এবং পোর্টারফিল্ডকে জাতীয় দলের পরামর্শক হিসাবে নিয়োগ দিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। মূলত আইসিসির বৈশ্বিক আসরটিতে দলীয় পারফরম্যান্সে উন্নতির জন্যই তাঁদের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জাতীয় দল থেকে উইলসন অবসর নিলেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন পোর্টারফিল্ড। টি-টোয়েন্টি দলে অনিয়মিত হয়ে পড়লেও ওয়ানডেতে এখনো আইরিশদের নেতৃত্ব দেন তিনি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »