বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময়সূচী প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপের প্রস্তুতি সরূপ আগামী ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। মূল পর্বের লড়াইয়ে আগে দুবাইয়ে আগামী ৫,৬ ও ৭ তারিখ অনুশীলন করার কথা রয়েছে রিয়াদবাহিনীর।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু হবে ১৭ অক্টোবর।তার আগে আগামী ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।এরপর ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহরা। প্রস্তুতি ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনে স্কটল্যান্ড এর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়ানিউগিনির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাই পর্ব উতরাতে পারলে, তবেই বিশ্বকাপের মুল পর্বে খেলার টিকেট মিলবে টাইগারদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »