চট্রগ্রামে ইমরুল-মুশফিকের ব্যাটে ‘এ’ দলের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেয়েছে ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচে এইচপি দলকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো মুমিনুল হকের দল ।

চট্রগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে এইচপি দল। শুরুতে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৮১, মাহমুদুলের ৩৮, ও দিপুর ৫১ রানের সুবাদে বড় বড় সংগ্রহের দিকে আগে এইচপি দল, এছাড়া অধিনায়ক আকবরের ২৮ রানে ভর করে ২৪৭ রানে অলআউট হয় এইচপি দল।

২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড়ো ইনিংস খেলতে চাওয়া নাজমুল হোসেন শান্তকে ২৭ রানে হারিয়ে ফেলে ‘এ’ দল। ২৯ রান করে খানিক পর সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুলও। তবে দলের বিপর্যয় সামাল দেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

ইমরুল ৮১ বলে ৬০ রান করে বিদায় নিলেও মুশফিক এক প্রান্ত আগলে রাখেন। মোসাদ্দেক হোসেন সৈকত ২৪ রান করে আউট হলে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দেখেশুনে খেলে যান মুশফিক। তাড়াহুড়া না করে তুলে নেন অর্ধশতক।শেষপর্যন্ত মুশফিক ও মিঠুন মিলেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৯১ বলের মোকাবেলায় ৭০ রান করে অপরাজিত থাকেন ৬টি চার ও ১টি ছক্কা হাঁকানো মুশফিক। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মিঠুন। ‘এ’ দল জয় পায় ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোর

টস : ‘এ’ দল

এইচপি দল : ২৪৭/১০ (৪৮.৫ ওভার)
তামিম ৮১ (৯৩), দীপু ৫১ (৬৪), জয় ৩৮ (৬২), আকবর ২৮ (২৪)
মোসাদ্দেক ৭-০-৩১-৪, রুবেল ৯.৫-১-৩২-১, শহিদুল ৮-০-৫০-২

‘এ’ দল : ২৫২/৪ (৪৭.৫ ওভার)
মুশফিক ৭০* (৯১), ইমরুল ৬০ (৮১), মুমিনুল ২৯ (৪৫), মিঠুন ২৮* (২৩), শান্ত ২৭ (১৮) মোসাদ্দেক ২৪ (৩১)
সুমন ৯-০-৫২-২-, শামীম ৮-০-৩৪-১, বিপ্লব ৫.৫-০-৪৬-১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »