ফের বিসিবিতে দায়িত্ব পেলেন সালাউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে পুনরায় যুক্ত হলেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন, বিসিবির লেভেল-১ কোচিং প্রোগ্রামের প্রধান নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন।

লেভেল-১ কোচিং পোগ্রাম আগামী ১২ থেকে ১৬ অক্টোবর অব্দী চলবে, আর সেখানে প্রধান পরামর্শক হিসেবে দেখা যাবে সাকিব-তামিমদের এই গুরুকে।

সালাউদ্দিনের যুক্ত হওয়ার ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন: আমাদের লেভেল-১ কোচিং প্রোগ্রামের প্রধান পরামর্শক হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।তিনি অনেক অভিজ্ঞ একজন কোচ, আমাদের মনে হয়েছে তিনি তার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে।

ফের বিসিবির সঙ্গে কাজ করতে যাওয়ার ব্যাপারে সালাউদ্দিন জানান: এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। আমি এর জন্য অপেক্ষায় আছি। আমার অভিজ্ঞতা যদি ওদের কাজে আসে তাহলে এটি আমার জন্যও অনেক বড় অর্জন হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »