টাকা জমিয়ে না রেখে ক্রিকেটের উন্নয়নে ব্যায় করতে হবেঃ দুর্জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন করতে হলে বর্তমানের চেয়েও আরও বেশি পরিমাণ অর্থ ব্যয় করা উচিৎ বলে মনে করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আসন্ন নির্বাচনের প্রার্থী নাঈমুর রহমান দুর্জয়। হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে সর্বশেষ মেয়াদ পর্যন্ত কাজ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়দলের সাবেক এই অধিনায়ক।

বিসিবি দেশের সবচেয়ে সফল ক্রীড়া সংস্থা। সম্পূর্ন নিজস্ব বর্তমানে বোর্ডের আয় কোটি কোটি টাকা আয় রয়েছে। বর্তমানে ৯০০ কোটি টাকার মত ব্যাংক ডিপোজিট রয়েছে।

তিনি মনে করেন, জমানো টাকা থেকে আঞ্চলিক ক্রিকেটের উন্নতির জন্য খরচ করা উচিৎ। তিনি বলেন, ‘আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সামর্থ্যের সীমাবদ্ধতা ছিল। সেগুলো কিন্তু এখন নেই। টাকা জমিয়ে রাখা, এফডিআর করা- এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে, অ্যাকাডেমির উন্নয়নে তথা ক্রিকেটের উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিৎ।’

বিসিবিতে দুর্জয়ের সর্বশেষ কর্মস্থল ছিল হাই পারফরম্যান্স ইউনিট। এইচপির দায়িত্ব নিয়ে তিনি দেখিয়েছেন বেশ কিছু সাফল্য। দুর্জয় জানালেন, অন্যান্য বড় বড় বিভাগের প্রতি তার মোহ নেই, বরং উপভোগ করেছেন এইচপির দায়িত্বই।

তিনি বলেন, ‘আমি বেশ খুশি। এই জায়গাটাকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অন্যান্য বিভাগের মত এইচপিরও উন্নয়নের প্রয়োজন আছে। সেদিক বিবেচনায় আমি অন্য কোনো বিভাগের দিকে তেমন চোখ রাখি না।’

দুর্জয় জানান, এবারও বোর্ড পরিচালক নির্বাচিত হলে এইচপি ইউনিটেরই দায়িত্ব নিতে চান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বোর্ড সভাপতির।

তিনি জানান, ‘আমি এইচপি দলের সঙ্গে থেকেই খুশি। আমি দুইটা জায়গায় কাজ করেছি। ক্রিকেট অপারেশন্সে কাজ করেছি। সেখানেও আমি সফলভাবে কাজ করেছি। বিশ্বকাপে ভালো খেলার শুরুটা কিন্তু আমাদের ২০১৫ থেকে। সেখানে ভালো ফলাফল করেছি। এরপর হাই পারফরম্যান্স, জাতীয় দলের পাইপলাইন… তরুণ খেলোয়াড় ৬-৭ জন উঠে এসেছে যারা হাই পরফরম্যান্সকে প্রতিনিধিত্ব করছে। এটা কিন্তু আমার জন্য বড় বিষয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »