বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী মাসে আরব আমিরাত ও ওমানের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টির বিশ্ব আসর। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই আসরে শর্তসাপেক্ষে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল আরব আমিরাত কতৃপক্ষ।

এই আসরের ফাইনালে জমকালো করতে মাঠ ভর্তি দর্শক চাচ্ছে বোর্ড অব কন্টোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতোমধ্যেই তারা এ ব্যাপারে আলোচনাও করেছে আরব আমিরাত কতৃপক্ষের সঙ্গে। আরব আমিরাতের সবচেয়ে আকর্ষণীয় এই স্টেডিয়ামের ফাইনালে ২৫ হাজার দর্শকের খেলা দেখার অনুমতি চেয়েছে বিসিসিআই।

নিউজ এইটিনকে বিসিসিআইয়ের একটি সূত্র বলছে,’‘বিসিসিআই এবং ইসিবি ফাইনালে মাঠে দর্শক চায়। দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিলে জামজমকপূর্ণ পরিবেশে ম্যাচ হবে। উভয় ক্রিকেট বোর্ডই এটার জন্য অনুমতি চেয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »