নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যাট হাতে বাইশ গজের লড়াইয়ে ফিরতে মারিয়া তামিমকে আরো একবার হতাশ করলো নেপালের আবহাওয়া! গতকাল (রবিবার) প্রথম ম্যাচের মতো আজও বৃষ্টিতে ভেসে গেছে তামিমের ভৈরহাওয়া গ্লাডিয়েটর্সের ম্যাচ। যার ফলে নেপালের এই লিগে ম্যাচ অভিষিক্ত তামিমকে, ব্যাট হাতে অভিষিক্ত হতে অপেক্ষা করতে হচ্ছে আরো কিছু ঘন্টা।
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ দুপুর ১:৪৫ এ “চিতন টাইগার্সের” বিপক্ষে ছিল তামিমদের দ্বিতীয় ম্যাচ। কিন্তু ভেজা আউটফিল্ড আর বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। যার ফলে প্রথম ম্যাচের মতো আজকেও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তামিমদের। পরপর দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তামিমকে ব্যাট হাতে দেখা যায়নি।
আগামী ২৯ই সেপ্টেম্বর আসরে নিজেদের ৩য় ম্যাচে মাঠে নামবে তামিমের ভৈরহাওয়া গ্লাডিয়েটর্স। ৩য় ম্যাচে যদি বৃষ্টি বাধায় ম্যাচ পন্ড না হয়, তাহলে প্রথমবারের মতো ব্যাট হাতে হিমালয়ের দেশ মাতাতে দেখা যাবে চাটগাঁইয়া নবাবকে।প্রতিযোগীতামূলক ক্রিকেটে আপাতত
তামিমকে ব্যাট হাতে ফিরতে অপেক্ষা করতে হবে আরো কিছু ঘন্টা।
