নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে অন্নরকম এব আবহ সৃষ্টি হয়েছে গোটা ক্রিকেট পাড়ায়। কারণ এবারের নির্বাচনে প্রথমবারের মত প্রার্থীও হচ্ছেন অনেকে।
প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মত অনেকে এবার প্রথমবারের মত নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে নতুন মুখ দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।
এ সময় গণমাধ্যমের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি জানান, নতুনরা নির্বাচনে আসায় খুশি হয়েছেন। নতুন প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করবেন- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন,”আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখেছি কারা কারা ফর্ম নিয়েছে। দেখলাম অনেক নতুন মুখ আছে। আজ (২৫ সেপ্টেম্বর) এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি।’’
এবার ভোটাভুটি হচ্ছে এমন অনেক পদেই। পাপনকে উচ্ছ্বসিত করেছে এই বিষয়টিই।
তিনি বলেন,’‘আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নির্বাচন হোক এবং নতুন নতুন মানুষ আসুক।”
